ডিবিআইডি নিবন্ধন ছাড়া বাংলাদেশে বিজ্ঞাপন প্রচার কর...
‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’-এর খসড়ায় ডিবিআইডি (ডিজিটাল বিজনেস আইডেনটিটি) নিবন্ধন ছাড়া গুগল, ফেসবুক, ইউটিউবসহ বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশে নতুন বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশি ডিজিটাল প্রতিষ্ঠানের জন্য ভ্যাট, আয়কর ও অন্যান্য আইন মেনে ব্যবসা পরিচালনা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।