এক চরিত্রে আটকে নেই দীপা, তিন নতুন কাজে ভিন্ন রূপে...
একের পর এক ভিন্ন চরিত্রে নিজেকে ভাঙছেন অভিনেত্রী দীপা খন্দকার। ‘কর্মফল’-এ ব্যতিক্রমী চরিত্রের পর ‘বকুলপুর সিজন ৩’-এ মেহেরজান নামের এক গ্রামীণ রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকেও নতুন রূপে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।