প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়া প্রোফাইল, প্রতারণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া কনটেন্টের ঝুঁকিও। এ পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে নতুন একটি ফিচার চালু করেছে মেটা।
নতুন ‘Facebook Verified’ ফিচারের মাধ্যমে যোগ্য ব্যবহারকারীরা কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই নিজেদের পরিচয় যাচাই করে একটি বিশেষ ভেরিফায়েড ব্যাজ পেতে পারবেন। মেটার ভাষ্য, এই ব্যাজের উদ্দেশ্য হলো একটি প্রোফাইলের পেছনে প্রকৃত একজন ব্যক্তি আছেন—সেটি সহজে শনাক্ত করতে সহায়তা করা।
ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর ফেসবুকের সিস্টেম ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।
এই সুবিধা পেতে হলে—
ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যাজটি প্রাথমিকভাবে ব্যবহারকারীর—
-এ প্রদর্শিত হবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও এই ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে একই ব্যাজ স্বয়ংক্রিয়ভাবে এসব জায়গায় প্রদর্শিত হবে।
না। মেটা জানিয়েছে, নতুন Facebook Verified ফিচারটি ধাপে ধাপে নির্বাচিত কয়েকটি দেশে চালু করা হচ্ছে। পরবর্তীতে এটি বিশ্বব্যাপী সম্প্রসারণ করা হবে। উল্লেখ্য, এটি বিদ্যমান অর্থের বিনিময়ে পাওয়া Meta Verified সাবস্ক্রিপশন থেকে আলাদা। নতুন এই ব্যাজ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হলেও এতে Meta Verified-এর অতিরিক্ত সুবিধাগুলো অন্তর্ভুক্ত থাকবে না।
আপনার মতামত লিখুন :