পরপর দুই পুরস্কারে উচ্ছ্বসিত তমা মির্জা, এবার মানস...
‘আমলনামা’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসে সমালোচক বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। এর পরপরই যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডেও সম্মাননা পান এই অভিনেত্রী। এখন তাঁর লক্ষ্য বেছে বেছে মানসম্মত কাজের মাধ্যমে অভিনয়জীবন এগিয়ে নেওয়া।