শেষ পর্যন্ত গানই গাইতে চান জেমস, ‘একজন শ্রোতা থাকল...
তরুণ বয়সে গানের টানে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রক সংগীতের অন্যতম আইকন। ইউরোপ সফরে থাকা এই শিল্পী জানিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান। এমনকি শেষ পর্যন্ত একজন শ্রোতা থাকলেও তার জন্য গান গাইবেন বলে জানিয়েছেন তিনি।