নদীঘেরা উপকূলীয় জনপদে এবারের ‘ইত্যাদি’...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব এবার ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সাজানো এই বিশেষ পর্বটি আগামী ৩১ জুলাই বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।