‘খেলনা বিমান’ মন্তব্যে নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোট...
চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ডিউনস এভিয়েশন। সংস্থাটির দাবি, নোরার মন্তব্যের পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমেছে এবং ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর গান্ধীনগরের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।