• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে অভিষেক, শিহাব শাহীনের নির্মাণে আসছেন বিদুষী বর্ণিতা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  ‘লাক্স সুপারস্টার-২০২৫’ প্রতিযোগিতার মুকুট জয়ের পর অভিনয় ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিদুষী বর্ণিতা। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি ওয়েব ফিল্মের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে বলে জানা গেছে। প্রতিযোগিতা চলাকালীন সময় থেকেই তার অভিনয়ে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল, আর এবার সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে চলেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিহাব শাহীনের নির্মাণাধীন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন বর্ণিতা। প্রকল্পটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে ‘জাস্ট ম্যারিড’ কিংবা ‘নিউলি ম্যারিড’ নামের যেকোনো একটি হতে পারে বলে জানা গেছে। গল্পে তিনটি নবদম্পতির জীবন ও সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে। আগামী মাসে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন বিদুষী বর্ণিতা কিংবা নির্মাতা শিহাব শাহীন। নির্মাতা শুধু জানিয়েছেন, এটি আইস্ক্রিনের একটি প্রজেক্ট এবং আনুষ্ঠানিক ঘোষণা প্ল্যাটফর্মটির পক্ষ থেকেই দেওয়া হবে।

এদিকে অভিনয়ে অভিষেকের পাশাপাশি বড় পর্দাতেও দেখা যেতে পারে বর্ণিতাকে। এর আগে ‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর চূড়ান্ত পর্বে জানানো হয়েছিল, এবারের বিজয়ী রায়হান রাফীর নতুন রোমান্টিক চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। সেই সূত্র ধরে বর্ণিতার সিনেমায় অভিনয়ের সম্ভাবনাও জোরালো হয়েছে।

মুকুট জয়ের পর প্রতিক্রিয়ায় বর্ণিতা বলেছিলেন, রায়হান রাফীর মতো একজন সফল নির্মাতার কাছ থেকে শেখার সুযোগ পাওয়া তার জন্য বড় প্রাপ্তি। তিনি ভবিষ্যতের কাজগুলোতে নিজেকে সেরাভাবে উপস্থাপন করার প্রত্যয়ও ব্যক্ত করেন। নতুন এই যাত্রা ঘিরে শোবিজ অঙ্গনে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।