• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

ওভারলোড ফেস্টিভ্যাল’-এ নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় আটটি ব্যান্ডকে নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে অংশ নেবে অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।

এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নতুন লাইনআপ নিয়ে প্রথমবার মঞ্চে উঠছে দেশের দুই কিংবদন্তি রক ব্যান্ড অর্থহীনআর্টসেল

গত ৫ মার্চ অর্থহীন ছাড়ার ঘোষণা দেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। একই দিনে ব্যান্ডটি নতুন তিন সদস্যের নাম ঘোষণা করে। দীর্ঘ ২০ বছর অর্থহীনের সঙ্গে কাজ করার পর ২০২৩ সালে ব্যান্ড ছেড়ে যাওয়া শিশির আহমেদ আবারও দলে ফিরেছেন। তিনি গিটার ও কিবোর্ডে পারফর্ম করবেন। এছাড়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন আদনান আতিক এবং গেস্ট ড্রামার হিসেবে মেকানিকস ব্যান্ডের শেখ এম রিয়াজ।

দীর্ঘদিন ব্যান্ডপ্রধান সাইদুস সালেহীন খালেদ সুমনের শারীরিক অসুস্থতার কারণে স্টেজে অনিয়মিত ছিল অর্থহীন। যুক্তরাষ্ট্রে গত বছরের শেষ দিকে সর্বশেষ পারফর্ম করার পর প্রায় ১৬ মাস বিরতি শেষে দেশের দর্শকদের সামনে ফিরছে ব্যান্ডটি।

অন্যদিকে নতুন ভোকাল নিয়ে মঞ্চে উঠছে আর্টসেলও। ব্যক্তিগত কারণে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে গেছেন প্রতিষ্ঠাতা ভোকাল জর্জ লিংকন ডি কস্তা। তার পরিবর্তে ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হয়েছেন বে অব বেঙ্গল ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইন। ১০ জুলাইয়ের ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-ই হবে আর্টসেলের নতুন লাইনআপের প্রথম লাইভ পারফরম্যান্স।

গত বছর থেকে স্টেজে অনিয়মিত ছিল আর্টসেল। সর্বশেষ গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় পারফর্ম করেছিল ব্যান্ডটি। নতুন ভোকালকে সঙ্গে নিয়ে আবারও লাইভ কনসার্টে ফিরছে জনপ্রিয় এই রক ব্যান্ড।