• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

১৬ কেজি ওজন কমিয়ে নতুন চমক দিলেন সালমান খান


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি জানিয়েছেন, তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থা ও ফিটনেস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছিল। এমন সময় নিজের মুখেই ওজন কমানোর তথ্য জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

সম্প্রতি অ্যামাজন প্রাইমের রিয়েলিটি শো অ্যালায়েন্স’-এর ফাইনাল সপ্তাহে ভাই সোহেল খানকে সমর্থন জানাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন সালমান। অনুষ্ঠানটির একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

শো চলাকালে সোহেল খান জানান, তিনি ১২ কেজি ওজন কমিয়েছেন এবং নিজের অ্যাবসও প্রদর্শন করেন। এর জবাবে সালমান খান হাসিমুখে বলেন, তিনি নিজে ১৬ কেজি ওজন কমিয়েছেন। এ সময় তিনি প্রতিযোগীদের সঙ্গে রসিকতা করেন এবং ভাই সোহেলকে উৎসাহও দেন।

দীর্ঘদিন ‘বিগ বস’-এর জনপ্রিয় উপস্থাপক হিসেবে পরিচিত সালমান এবার একেবারে ভিন্ন ভূমিকায় একজন সহায়ক বড় ভাই হিসেবে রিয়েলিটি শোতে উপস্থিত হয়ে দর্শকদের নজর কাড়েন।

এর আগে মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে সালমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তার শারীরিক গঠন ও ফিটনেস নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক এই ফিটনেস আপডেট সেই উদ্বেগ অনেকটাই দূর করেছে।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের স্বাস্থ্য ও ফিটনেস নিয়েও সমান গুরুত্ব দিচ্ছেন সালমান খান। ভক্তদের আশা, নতুন এই ফিটনেস লুক নিয়েই তিনি শিগগিরই নতুন সিনেমায় পর্দায় ফিরবেন।