• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

শিল্পী সমিতির নির্বাচনে প্রথমবার প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা জলি


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে এফডিসিপাড়ায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। এবার সেই নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন ‘অঙ্গার’খ্যাত চিত্রনায়িকা জলি। দীর্ঘদিন ভোটার হিসেবে যুক্ত থাকলেও এবারই প্রথম শিল্পীদের প্রতিনিধি হওয়ার লক্ষ্যে নির্বাচনী মাঠে নেমেছেন তিনি।

জানা গেছে, আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী নেতৃত্বাধীন প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জলি। ইতোমধ্যে তিনি প্রচারণা শুরু করেছেন এবং শিল্পীদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জলি বলেন, চলচ্চিত্রে কাজের শুরু থেকেই দর্শক ও সহশিল্পীদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন তিনি। সেই ভালোবাসার প্রতিদান দিতে এবং শিল্পীদের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি করতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হলে শিল্পীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

অভিনয় জীবনে ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন জলি। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এবং ‘ডেঞ্জার জোন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজের অবস্থান শক্ত করেন। এবার অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের দায়িত্বশীল ভূমিকায় নিজেকে যুক্ত করতে চান এই চিত্রনায়িকা।