• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

কোন দল সমর্থন করেন জয়া আহসান, জানালেন অভিনেত্রী


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরেই কলকাতার চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অন্য দেশের পাসপোর্ট বহন করলেও কলকাতার চলচ্চিত্র অঙ্গনে কাজ করতে গিয়ে কখনো নিজেকে বহিরাগত মনে হয়নি। তার ভাষায়, তিনি মূলত বাংলা ভাষার সিনেমার জন্যই কাজ করেন এবং সেখানেই নিজের পরিচয় খুঁজে পান।

জয়া বলেন, এত বছর ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে তিনি এখন সেই পরিবেশেরই একজন হয়ে উঠেছেন। এমনকি কলকাতার বাসিন্দা হলেও হয়তো এর চেয়ে বেশি কাজ করতেন না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, কাজের পরিমাণ নয়, কাজের মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকারে ফুটবল নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। বিশ্বকাপের উন্মাদনার মধ্যে নিজের প্রিয় দল হিসেবে পর্তুগালের নাম উল্লেখ করেন তিনি। জয়া জানান, কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো তার খুব প্রিয় হলেও লিওনেল মেসির খেলাও তিনি সমানভাবে উপভোগ করেন। চারদিকে আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে আলোচনা চললেও তার সমর্থন পর্তুগালের প্রতিই।

আগামী ১ জুলাই জয়ার জন্মদিন। এ প্রসঙ্গে তিনি বলেন, জন্মদিন ঘটা করে উদযাপন করার অভ্যাস তার নেই। তবে পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা তাকে বিশেষ অনুভূতি দেয়। ছোটবেলার জন্মদিনের স্মৃতি এখনও মনে পড়ে, যদিও এখন আর সেভাবে উদযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

এদিকে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। পরিচালক কৌশিক গাঙ্গুলীর সফল চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল হিসেবে নির্মিত এ ছবিটি নিয়ে আশাবাদী অভিনেত্রী। তার মতে, নতুন কিস্তির গল্পে আরও বেশি আবেগ, নাটকীয়তা এবং নতুন কিছু চরিত্র যুক্ত হয়েছে, যা দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।