• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

চেক জালিয়াতি মামলায় রাজপাল যাদবের সাজা বহাল, কারাদণ্ড কমিয়ে ৩ মাস


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  চেক বাউন্স সংক্রান্ত একাধিক মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া দণ্ড বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট। তবে কারাদণ্ডের মেয়াদ ৬ মাস থেকে কমিয়ে ৩ মাস নির্ধারণ করেছেন আদালত। শুক্রবার (১০ জুলাই) বিচারপতি স্বরণ কান্ত শর্মার একক বেঞ্চ অভিনেতার পুনর্বিবেচনার আবেদন খারিজ করে এ আদেশ দেন।

আদালত রায়ে উল্লেখ করেন, মামলার শুনানির বিভিন্ন পর্যায়ে রাজপাল যাদব বকেয়া অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তিনি তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। আদালত একাধিকবার সমঝোতা ও পাওনা পরিশোধের সুযোগ দিলেও তিনি নিজের দেওয়া অঙ্গীকার রক্ষা করেননি। এ কারণে ‘প্রবেশন অব অফেন্ডার্স অ্যাক্ট’-এর আওতায় কোনো ধরনের আইনি সুবিধা বা প্রবেশন দেওয়ার আবেদনও নাকচ করে দেন বিচারক।মেসার্স মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা সাতটি চেক বাউন্স মামলায় আদালত রাজপাল যাদবকে প্রতিটি মামলায় ১ কোটি ৫ লাখ রুপি জরিমানা করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে প্রতিটি মামলায় ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার রুপি অভিযোগকারী প্রতিষ্ঠানকে এবং ২৫ হাজার রুপি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

একই মামলায় অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলায় ৫ লাখ ৫১ হাজার ৩৮০ রুপি জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালত জানিয়েছে, এর আগে রাজপাল যাদব যে ২ কোটি ২৫ লাখ রুপি জমা দিয়েছেন, তা চূড়ান্ত অর্থ পরিশোধের সঙ্গে সমন্বয় করা হবে।রায় কার্যকর করার প্রক্রিয়া আপাতত দুই মাসের জন্য স্থগিত রেখেছে আদালত। এই সময়ের মধ্যে রাজপাল যাদব চাইলে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন অথবা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।