বিক্ষুব্ধ দর্শকের রিফান্ড দাবি, তবু প্রথম দিনেই ১০...
মুক্তির পর যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের একাংশের অসন্তোষ প্রকাশ্যে এসেছে। একটি প্রেক্ষাগৃহে দর্শকদের টিকিটের টাকা ফেরতের দাবিতে স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হলে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে সমালোচনার মধ্যেও প্রথম দিনে ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে প্রায় ১০১ কোটি রুপি।