হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান...
হাওর অঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও অপেক্ষার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘জলপবন’। রাজন তালুকদারের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় ‘নিরালা’ চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সুনামগঞ্জের হাওর এলাকায় গত ১৫ আগস্ট থেকে চলছে সিনেমাটির দৃশ্যধারণ।