• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

তিন দেশে তিন উদ্বোধনী আয়োজন, শাকিরা থেকে লিসা—তারকাদের মেলায় শুরু হবে বিশ্বকাপ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে ২০২৬ সালের আসর। প্রথমবারের মতো তিনটি দেশে আয়োজিত এই টুর্নামেন্টে থাকবে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের দর্শকরা নিজ নিজ দেশে বিশ্বকাপের উৎসব শুরু হওয়ার আগে উপভোগ করবেন বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও আন্তর্জাতিক তারকাদের পরিবেশনা।

উদ্বোধনী আয়োজনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক Estadio Azteca স্টেডিয়ামে। অনুষ্ঠানে বিশ্বখ্যাত পপ তারকা Shakira এবং Burna Boy যৌথভাবে পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া ল্যাটিন সংগীতের জনপ্রিয় মুখ J Balvin এবং Maná-এর পরিবেশনাও থাকবে অনুষ্ঠানে।

দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে ১২ জুন কানাডার BMO Field-এ। কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে মঞ্চে উঠবেন Michael Bublé, Alanis Morissette এবং Alessia Cara

উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন অনুষ্ঠিত হবে ১৩ জুন যুক্তরাষ্ট্রের SoFi Stadium-এ। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন Katy Perry, Lisa, Future এবং Anitta। আয়োজকরা হলিউড ধাঁচের দৃষ্টিনন্দন উপস্থাপনার মাধ্যমে বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে তোলার পরিকল্পনা করেছেন।

বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে নির্মিত এই তিনটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সঙ্গীতের বৈচিত্র্য তুলে ধরা হবে। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি সেবার মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন এই বর্ণাঢ্য আয়োজন।