এস.এ.এম সুমন: দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা করলে অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা প্রক্রিয়া। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি গন্তব্যে ভ্রমণের সুযোগ রয়েছে। এসব গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ, ভিসা অন অ্যারাইভাল অথবা ই-ভিসা সুবিধা পাওয়া যায়।
সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৫তম। এই পাসপোর্টধারীরা মোট ৩৭টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সুবিধাপ্রাপ্ত গন্তব্যগুলোর মধ্যে রয়েছে—
তবে এসব দেশের ক্ষেত্রে প্রবেশের নিয়ম এক নয়। কিছু দেশে ভিসামুক্ত প্রবেশ, কিছু দেশে ভিসা অন অ্যারাইভাল, আবার কয়েকটি দেশে ই-ভিসা গ্রহণ করতে হয়। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশনীতি যাচাই করা উচিত।
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। এরপরের অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ইউরোপের বেশ কয়েকটি দেশও শীর্ষ অবস্থানে রয়েছে, যাদের পাসপোর্টধারীরা বিশ্বের অধিকাংশ দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
আপনার মতামত লিখুন :