• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

তালমিছরি কি সত্যিই স্বাস্থ্যকর? জেনে নিন উপকারিতা ও সতর্কতা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

স্বাস্থ্য ডেস্ক:  গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেই তালমিছরির শরবত পান করেন। অনেক পরিবারে শিশুদেরও এই শরবত খাওয়ানোর প্রচলন রয়েছে। তালমিছরিতে থাকা ইনুলিন নামের প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এছাড়া এতে অল্প পরিমাণে সেলেনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়াম থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও কিছুটা ভূমিকা রাখে।

তবে পুষ্টিবিদদের মতে, তালমিছরিকে অতিরিক্ত স্বাস্থ্যকর খাবার হিসেবে ভাবার সুযোগ নেই। এতে সাধারণ চিনির তুলনায় গ্লাইসেমিক ইনডেক্স কিছুটা কম হলেও এটি মূলত এক ধরনের প্রক্রিয়াজাত চিনি। ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ বিকল্প নয় এবং তালমিছরি খেলেও রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে।বিশেষজ্ঞরা আরও বলেন, যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদেরও তালমিছরি নিয়মিত খাওয়া উচিত নয়। তবে শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা দুর্বল শরীরের মানুষের ক্ষেত্রে সীমিত পরিমাণে তালমিছরির শরবত দ্রুত শক্তি ও ক্যালরি জোগাতে সহায়ক হতে পারে। অতিরিক্ত গরমে শরীরের ক্লান্তি দূর করতেও এটি উপকারী হতে পারে।

অন্যদিকে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), কিডনির সমস্যা বা যাদের সুক্রোজ গ্রহণে চিকিৎসাগত নিষেধাজ্ঞা রয়েছে, তাদের তালমিছরি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।এছাড়া দুই বছরের কম বয়সী শিশুদের কোনো ধরনের প্রক্রিয়াজাত চিনি না দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই তালমিছরিও এই বয়সী শিশুদের খাওয়ানো উচিত নয় বলে মত বিশেষজ্ঞদের।