• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

গোলাপি স্যাটিনের সাজে জয়া আহসান, মুগ্ধ ভক্তরা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি নিজের স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা ও সৌন্দর্যের কারণেও আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দার বাইরের জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাক। খোলা চুলের ঢেউ, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। পোশাকের রং ও সাজের সরলতায় ছবিগুলোতে ফুটে উঠেছে তাঁর নিজস্ব স্টাইল।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’ তাঁর এই মজার মন্তব্যও অনুসারীদের নজর কেড়েছে। 

ছবি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে জয়ার প্রশংসা করছেন ভক্ত ও অনুরাগীরা। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ এমন নানা প্রশংসাসূচক মন্তব্যে ভরে উঠেছে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘর।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, ফ্যাশন-সচেতনতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার কারণে জয়া আহসানের আলাদা পরিচিতি রয়েছে। নতুন এই ফটোশুটেও তাঁর সাজ ও অভিব্যক্তি ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।