জীবন অপেরা নিয়ে আশাবাদী মিম, চান মনে রাখার মতো সিন...
দীর্ঘ ক্যারিয়ারে ছোট পর্দা থেকে নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করেছেন বিদ্যা সিনহা মিম। বর্তমানে সিনেমা ও ওটিটিতে ব্যস্ত এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে। চলতি বছরই ছবিটি মুক্তি পাবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে থাকবে—এমন গল্প ও চরিত্রে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন মিম।