জন্মদিনে নিপুণের চমক, অবশেষে ফিরছে ‘মহানগর ৩’...
দীর্ঘ অপেক্ষার পর ‘মহানগর ৩’ নিয়ে সুখবর দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে প্রকাশ করা এক ভিডিওতে নতুন কিস্তির চিত্রনাট্য শেষ করার কথা জানান তিনি। ‘মহানগর’-এর পরিচিত আবহসংগীত গেয়ে তৃতীয় অধ্যায়ের ইঙ্গিতও দিয়েছেন নির্মাতা। তবে শুটিং ও মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।