৯ বছর পর নতুন রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’...
দীর্ঘ নয় বছরের অপেক্ষার পর নতুন পরিকল্পনা ও গল্পে আবারও শুরু হতে যাচ্ছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। গল্পে পরিবর্তন ও অভিনয়শিল্পী তালিকায় রদবদলের পরিকল্পনা রয়েছে। আগামী বছর মূল দৃশ্যধারণ শুরু করে ২০২৭ সালের ঈদের বাইরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।