একক অ্যালবাম ও কনসার্টে ফিরছে পুরোনো দিনের আমেজ, ব...
ক্যাসেট ও সিডির যুগ পেরিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের সময়েও ফিরছে একক অ্যালবামের চর্চা। নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ফেরদৌস আরা, কাজী শুভ, তরুণ মুন্সী, লুৎফর হাসানসহ একাধিক শিল্পী। পাশাপাশি রাফার প্রথম একক কনসার্ট ও বাপ্পা মজুমদারের ‘মুনলিট মেলোডিজ’ ঘিরে তৈরি হয়েছে সংগীতপ্রেমীদের আগ্রহ।