লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে জয়া আহসানের ‘হিউজ ...
আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার প্রশংসিত হলো অভিনেত্রী জয়া আহসানের কাজ। তার অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ যুক্তরাজ্যের ১৩তম লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর জন্য নির্বাচিত হয়েছে। রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচীর পরিচালনায় নির্মিত ছবিটি ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর কালজয়ী মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রাণিত।