দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় খাঁটি স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এ মূল্যসূচি সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়, যা আগের তুলনায় ৩ হাজার ২৬৬ টাকা কম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
বাজুস জানিয়েছে, ঘোষিত মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকার তৈরির ক্ষেত্রে ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে। রুপার অলংকারে ভ্যাট সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে পৃথক সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা ।
আপনার মতামত লিখুন :