রোমের বিতর্ক নিয়ে ভেনিসে মুখ খুললেন জেমস...
ইতালির রোমে কনসার্ট ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে ভেনিসে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নগরবাউল জেমস। হোটেল কক্ষের অপরিচ্ছন্নতার অভিযোগ নাকচ করে তিনি জানিয়েছেন, যে কক্ষের ছবি ছড়িয়েছে সেটি তাঁর ব্যক্তিগত কক্ষ ছিল না।