আইয়ুব বাচ্চুর গান নিয়ে ‘উত্তরাধিকার’, অদিতের ‘ঘুমন...
প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর ২০টি গান নতুন সংগীতায়োজনে নিয়ে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। নতুন প্রজন্মের কাছে তাঁর গান পৌঁছে দেওয়ার এই উদ্যোগ থেকে প্রাপ্ত অর্থ আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে ব্যবহারের কথা রয়েছে। তবে অ্যালবামের কয়েকটি গান প্রকাশের পর ভক্তদের একাংশের সমালোচনায় নতুন করে আলোচনায় এসেছে প্রকল্পটি।