কৃপণতার মজার কাণ্ড নিয়ে শামীম জামানের ‘কিপটে ফ্যাম...
সংসার জীবনের নানা ঘটনা, সম্পর্কের টানাপোড়েন ও কৃপণতার মজার সব কাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কিপটে ফ্যামিলি টু’। মাহিন খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শামীম জামান, চিত্রলেখা গুহ, আখম হাসানসহ অনেকে। খুব শিগগির নাটকটি প্রচার হবে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে।